ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সোনামসজিদ বন্দর দিয়ে ফের পেঁয়াজ আমদানি শুরু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২১, ১৯ সেপ্টেম্বর ২০২০
সোনামসজিদ বন্দর দিয়ে ফের পেঁয়াজ আমদানি শুরু
শুরু হলো সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি

দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফের পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। শনিবার থেকে এ আমদানি শুরু হয়েছে। বন্দরটিতে এদিন ভারতের মহদীপুর স্থলবন্দর থেকে সাতটি পেঁয়াজভর্তি ট্রাক প্রবেশের কথা রয়েছে। এ তথ্য জানিয়েছেন সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাইফুর রহমান।

তিনি বলেন, গত সোমবারের আগের এলসি করা সাতটি পেঁয়াজভর্তি ট্রাক শনিবার সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করবে।

এ ব্যাপারে মহদীপুর সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মন্ডল জানান, আগের এলইও করা অর্ডারের সাতটি পেঁয়াজভর্তি ট্রাক সোনাসজিদ স্থলবন্দরে যাবে।

গত ১৪ সেপ্টেম্বর নতুন করে কোনো আমদানি অর্ডার না নেয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। ভারত সরকারের হঠাৎ এ সিদ্ধান্তের কারণে গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন হাট-বাজারে বর্তমানে ৬০ টাকা থেকে ৭০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!