ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভারত গেল ১৪৫০ মেট্রিক টন ইলিশ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৭, ১৪ সেপ্টেম্বর ২০২০
ভারত গেল ১৪৫০ মেট্রিক টন ইলিশ
বেনাপোল বন্দরে অপেক্ষমাণ ইলিশের চালান

দুর্গাপূজা উপলক্ষে ১৪৫০ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে। এর আগে, ২০১৯ সালেও ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছিল।

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত গেছে এসব ইলিশ। সোমবার সন্ধ্যায়ই ইলিশের চালান বেনাপোল বন্দর ত্যাগ করে।

ইলিশ রফতানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্ট নীলা এন্টারপ্রাইজের ম্যানেজার জানান, প্রথম চালানে ১২ মেট্রিক টন ইলিশ রফতানি করা হলো। প্রতি কেজি ইলিশ মার্কিন ১০ ডলারে রফতানি করেছে খুলনার জাহানাবাদ সি ফুড লিমিটেড। যা বাংলাদেশি টাকায় ৮৪০ টাকা।

শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, ইলিশ বহনকারী গাড়ি বেনাপোল বন্দর পার হয়ে পেট্রাপোলে অবস্থান করছে। সন্ধ্যার আগেই চালানটি ভারতে প্রবেশ করেছে।

বেনাপোল মৎস্য কোয়ারেনটাইন পরিদর্শক আসওয়াদুল হক জানান, প্রথম চালানে দুটি ট্রাকে ১২ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!