[ দেশজুড়ে ]
জুয়েলার্স মালিকের কাছে ডাকাতির স্বর্ণালংকার, বিক্রির মাধ্যম তিনিই
গ্রেফতার জুয়েলার্সের মালিক তৌহিদুর রহমান কালু
যশোরের শার্শায় সোমবার অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং ডাকাতির স্বর্ণালংকার বিক্রির হোতা তন্নী জুয়েলার্সের মালিক তৌহিদুর রহমান কালুকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ডাকাতি করা দুই ভরি ৮০০ গ্রাম সোনা ও এক লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
বিকেলে শার্শা উপজেলার নাভারণ বাজারের নিজ দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
যশোর নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান বলেন, গত কয়েকদিন ধরে যশোরের মনিরামপুর ও ঝিকরগাছা উপজেলার নওয়াপাড়া নামক স্থানে একাধিক বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতির এমন অভিযোগের ভিত্তিতে ঝিকরগাছা থানা পুলিশ ও ডিবি পুলিশসহ যৌথ অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়। পরে আটক ডাকাতদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তন্নী জুয়েলার্সের মালিক তৌহিদুর রহমান কালুকে গ্রেফতার ও তার দোকান থেকে ডাকাতি করা স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো বলেন, ডাকাত দলের সঙ্গে এই দোকানদারের যোগসাজশ রয়েছে। বিভিন্ন স্থান থেকে ডাকাতি করা স্বর্ণালংকার কালুর মাধ্যমে বিক্রি করা হয়।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!