[ দেশজুড়ে ]
ঘর থেকে মেছোবাঘ উদ্ধার
মেছোবাঘ (ছবি: সংগৃহীত)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে বসতবাড়ি থেকে আড়াই ফুট দীর্ঘ একটি মেছোবাঘ উদ্ধার করেছে এলাকাবাসী।
রোববার দুপুরে উপজেলার বেজগাঁও গ্রামের রনি হাওলাদারের বাড়ির লাকড়ি রাখার ঘর থেকে স্থানীয় চা দোকানি উজ্জ্বল শেখ তার দলবল নিয়ে মেছোবাঘটিকে ধরতে সক্ষম হন।
প্রাণীটিকে প্রথমে বাগডাসা কিংবা চিতাবাঘ মনে করা হলেও পরে এটি মেছোবাঘ বলে শনাক্ত হয়। এ সময় বাঘটিকে দেখতে বিপুলসংখ্যক উৎসুক মানুষের ভিড় জমে যায়। খবর পেয়ে উপজেলা বন কর্মকর্তা সেলিম খান বাঘটিকে তাদের জিম্মায় নেন। পরে তার নেতৃত্বে বেজগাঁও কবরস্থানের জঙ্গলে সেটি ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে রনি হাওলাদার জানান, বাঘটিকে শনিবার দিনের বেলায় প্রতিবেশীরা দেখতে পেলেও খুঁজে পাওয়া যায়নি। রাতে তার স্ত্রী লাকড়ি রাখার ঘরে বাঘটিকে দেখতে পেয়ে ঘরে তালা মেরে দেন। রোববার দুপুরে স্থানীয়দের সহযোগিতায় বাঘটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!