[ দেশজুড়ে ]
১১ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরে আলোচিত তরুণ আইনজীবী সোহেল হত্যা মামলায় ফাঁসির আসামি সজলকে ১১ বছর পর গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার ভোরে ঢাকার সায়েদাবাদ মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. সায়মন শাহরিয়ার সজল গাজীপুরের দক্ষিণ ছায়াবিথীর বাসিন্দা।
র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুললাহ আল মামুন জানান, ২০০৮ সালে জয়দেবপুর থানার আইনজীবী সোহেল হত্যা মামলার ফাঁসির আদেশপ্রাপ্ত পলাতক আসামি সজল সায়দাবাদ মোড়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবরে একটি দল অভিযান চালায়। অভিযানে সায়েদাবাদের মোড়ের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, ফাঁসির কার্যকর এড়াতে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করতো সজল।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!