ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৮, ২২ জুলাই ২০১৯
কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে সোমবার দুপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

নিহত আফসার আলী শেখ ঢাকার কামরাঙ্গীরচর থানার চাদ মর্জি গলি এলাকার আয়ুব আলীর ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আফসার আলী শেখ। এ সময় প্রথমে তাকে কারাগারের হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!