ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সব রোগ সারাবে নলকূপের পানি!

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫০, ৮ জুলাই ২০১৯
সব রোগ সারাবে নলকূপের পানি!
ছবি: ডেইলি বাংলাদেশ

নলকূপের পানি নিয়ত করে পান করলেই মিলছে রোগমুক্তি। সারছে ক্যান্সারসহ বিভিন্ন ধরনের জটিল রোগ। তাই পানি নিতে দূর-দূরান্ত থেকে ভিড় জমাচ্ছে হাজারো মানুষ।

ঝিনাইদহ সদর উপজেলার মুধহাটি ইউপির গোপালপুরের ভিখের মোড়ে এমনই এক নলকূপের সন্ধান পাওয়া গেছে।

 গোপালপুর গ্রামের মনজুর ঢালী জানান, কয়েকদিন আগে মধুহাটি ইউপির পক্ষ থেকে ভিখের মোড়ে একটি টিউবওয়েল স্থাপন করা হয়। সাতদিন আগে একজন স্বপ্নে দেখেন, ওই টিউবওয়েলের পানি পান করলে সব ধরনের রোগ ভালো হয়। এমন গুজব চারদিকে ছড়িয়ে পড়লে সেখানে প্রতিদিন হাজারো লোক আসছে ওই টিউবওয়েলের পানি নেয়ার জন্য। সকাল থেকে রাত পর্যন্ত সেখানে লোকজন আসছে। তবে এ পানি পান করে কারো রোগমুক্তি হয়েছে কি না, তার কোনো প্রমাণ মেলেনি।

কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের পানি নিতে আসা বজলুর রহমান বলেন, আমার বাবা দীর্ঘদিন প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন। নলকূপের পানি পান করে রোগমুক্তি হবে এ কথা শুনে বাবার জন্য পানি নিতে এসেছি।

হরিণাকুণ্ডু থেকে পানি নিতে আসা ইতি বলেন, এ পানি পান করলে রোগমুক্তি হবে। অনেক দিন ধরে বাতের ব্যথায় ভুগছি। অনেক ডাক্তার দেখালাম কিছুই হলো না। তাই এখানে পানি নিতে এসেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, তিনি দীর্ঘদিন প্যারালাইজড। এ নলকূপের পানি পান করে রোগমুক্তির আশায় তিনি সেখানে যান এবং পানি পান করেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি।

জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, টিউবওয়েলের পানিতে রোগমুক্তি হয় এমন তথ্য চিকিৎসা বিজ্ঞানে নেই। যারা পানি নিচ্ছে বা পান করছে তারা গুজবে কান দিয়ে সেখানে ভিড় করছে।

ডেইলি বাংলাদেশ/এমআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!