ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ সাতরং ]

কাতার বিশ্বকাপে রেফারি থাকবেন এই নারী

সাতরং ডেস্ক
প্রকাশিত: ১২:২২, ১৭ নভেম্বর ২০২২
কাতার বিশ্বকাপে রেফারি থাকবেন এই নারী
ছবি: অন্তর্জাল

কাতার বিশ্বকাপ ২০২২-এর জন্য আর মাত্র কয়েকদিনে অপেক্ষা। এরই মধ্যে এবারের বিশ্বকাপ নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। এই প্রথম বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন নারী রেফারিরা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকা কাপ অব নেশন্সের একটি ম্যাচ পরিচালনার মাধ্যমে রুয়ান্ডার সালিমা মুকাসাংগা এরই মধ্যে ইতিহাস সৃষ্টি করেছেন। এবার তিনি এই যুগান্তকারী কাজটি করবেন বিশ্ব পরিসরে। 

সালিমা মুকাসাংগা বলেন, ‘এরকম সুযোগ পেলে তা আমাদের নিতে হবে, এর মাধ্যমে আপনি বাকি নারীদের জন্য সুযোগ খুলে দিচ্ছেন। বিশেষ করে আফ্রিকার নারীদের জন্য।’

সালিমা মুকাসাংগাকাতার বিশ্বকাপে যে তিনজন নারী রেফারি থাকবেন তিনি তাদের মধ্যে একজন। ফ্রান্স এবং জাপান থেকে আসবেন বাকি দুইজন। গত জানুয়ারিতে পুরুষদের আফ্রিকা কাপ অব নেশন্সে'‘গিনি বনাম জিম্বাবুয়ের ম্যাচে প্রথম নারী রেফারি ছিলেন’

সালিমা বলেন, ‘এটাতো বিরাট সৌভাগ্য কারণ এর আগে কখনো এটা ঘটেনি। এর মানে হলো,  আপনিই প্রথম এই কাজটি করতে যাচ্ছেন। কাজেই আপনাকে ভালোভাবে এবং ঠিকভাবে এই দায়িত্ব পালন করতে হবে।’

মুকাসংগা বাস্কেটবল খেলতে চেয়েছিলেন কিন্তু তার বয়স কম হওয়ায় তাকে দলে নেয়া হয়নি। এরপর তিনি ফুটবল খেলায় ঝুঁকে পড়েন। ফুটবল রেফারি নিয়োগের একটি বিজ্ঞাপন তার চোখে পড়েছিল। এবং সেই সুযোগ তিনি গ্রহণ করেছিলেন। 

তিনি বলেন, ‘মাঠজুড়ে যখন পুরুষদের প্রাধান্য তখন, তখন আপনাকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে। দ্বিগুণ খাটুনি খাটতে হবে। তারপর আপনার প্রচুর আগ্রহ থাকতে হবে। কারণ আগ্রহ না থাকলে আপনি দ্রুতই ক্লান্ত হয়ে যাবেন। পুরুষরা আমাদের উৎসাহ দেয় না, তারপর মনে রাখতে হবে, এমন মাঠে আমরা যাচ্ছি যেখানে পুরুষদেরই আধিপত্য।’

মুকাসাংগা টোকিও অলিম্পিকসে এবং ২০১৯ সালে ফ্রান্সে নারী বিশ্বকাপে রেফারি হিসেবে কাজ করেছেন। এখন পুরুষ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

জোরোম ড্যামন, রেফারি প্রশিক্ষক বলেন ‘ এটা দুর্দান্ত একটা মাইলফলক। সালিমা সেই গুটিকয় মানুষের একজন, যারা পুরুষদের বিশ্বকাপ এবং নারীদের বিশ্বকাপে কাজ করার সুযোগ পাচ্ছেন। এটা আগে কখনো ঘটেনি। এ থেকে বোঝা যায় আফ্রিকার রেফারিদের মান কোথায়। 

মুকাসংগা বলেন, ‘আফ্রিকায় তার কাজ করার অভিজ্ঞতা খুব কাজে লাগবে।’

তিনি আরো বলেন, ‘কিছু লোক সব সময় থাকবে যাদের খুশি করা যাবে না। বিশেষ করে যারা হারে। কাজেই আপনাকে যা করার তা করতেই হবে। দিনের শেষে তারাও বলবে আমিই ঠিক ছিলাম। এখন তারা নারীদের উপর আস্থা রাখছে। নারীরাও পুরুষদেই মতোই কাজ করতে পারে। আমি জানি, আমার মতোই স্বপ্ন দেখছেন আরো অনেক নারী।’


 

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!