ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ সাতরং ]

আধুনিক ঢাকায় ভিন্ন নামে টিকে আছেন ‘ভিস্তিওয়ালারা’

সাতরঙ ডেস্ক
প্রকাশিত: ১২:০০, ২১ আগস্ট ২০২০
আধুনিক ঢাকায় ভিন্ন নামে টিকে আছেন ‘ভিস্তিওয়ালারা’
ছবি: ভিস্তিওয়ালার কাঁধে পানি

সময় আর স্রোত কারো জন্যই অপেক্ষা করে না। সময়ের চরিত্রই বদলে যাওয়া। কালের নিয়মেই পাল্টেছে যুগের হাওয়া, পাল্টেছে সামাজিক রীতিনীতি, বদল এসেছে নানা ক্ষেত্রে, আর্থ-সামাজিক পরিকাঠামোয়। সেখানে পেশার ক্ষেত্রই বা বাদ যায় কেন। পারিপার্শ্বিক পরিস্থিতির ওপর নির্ভর করে তৈরি হয়েছে কাজের নতুন ক্ষেত্র। চাহিদা না থাকায় মানুষও তার পুরনো কাজ বদলে আকৃষ্ট হয়েছেন নতুন ক্ষেত্রে। বিলুপ্ত হয়ে যাওয়া পেশাগুলোর মধ্যে ভিস্তিদের (পানিওয়ালা) নাম বেশ উপরের সারিতে রয়েছে। 

ভিস্তিওয়ালা নাজিম এর কথা নিশ্চয়ই সবার মনে আছে। যিনি চৌসার যুদ্ধে শের শাহর আক্রমণে গঙ্গায় ডুবতে যাওয়া সম্রাট হুমায়ুনের জীবন বাঁচিয়েছিলেন। বদৌলতে তিনি হয়েছিলেন দিল্লির একদিনের সম্রাট। হুমায়ূন পেছন দিকে তাকালেন। দেখলেন তার তাবুতে আগুন জ্বলছে। আগুন ছুটে যাচ্ছে জেনানা তাবুর দিকে। আগুনের লেলিহান শিখায় আকাশ লাল হয়ে উঠেছে। সম্রাট হুমায়ূনের ইমাম উচ্চস্বরে আযান দিচ্ছেন। মহাবিপদের সময় আযান দিতে হয়। সম্রাট হুমায়ূন কিছু না ভেবেই ঝাঁপ দিলেন নদীতে। মুহূর্তেই ঘোড়া পানিতে তলিয়ে গেল। সম্রাট নিজেও তলিয়ে যাচ্ছিলেন। 

পানি টানছে ভিস্তিওয়ালাহঠাৎ শুনলেন কে যেন বলছে, আমি আপনাকে বাতাস ভর্তি মশক ছুঁড়ে দিচ্ছি। আপনি মশক ধরে নদী পার হওয়ার চেষ্টা করুন। হুমায়ূন সেই অবস্থায়ই জিজ্ঞাসা করলেন কে তুমি? চেনো আমাকে? লোকটি বলল আপনি মুঘল সম্রাট হুমায়ূন। আমি নাজিম। ভিস্তিওয়ালা নাজিম। আপনি মশক শক্ত করে ধরে ভেসে থাকুন। সম্রাট সেদিন খুশি হয়ে ঘোষণা করেছিলেন, তিনি যদি সিংহাসন ফিরে পান তবে একদিনের জন্য হলেও নিজাম ভিস্তিওয়ালাকে রাজ সিংহাসনে বসাবেন তিনি। সম্রাট কিন্তু তার ক্তহা রেখেছিলেন। নজিরবিহীন কাণ্ডের অবতারণা করেন ভিস্তিওয়ালা নিজামকে সিংহাসনে বসিয়ে।   

ভিস্তিওয়ালাদের ‘ভিস্তি আবে ভিস্তি’ হাঁকে একসময় ঢাকা, কলকাতা কিংবা দিল্লির রাস্তা মুখরিত থাকত। সময়ের পরিক্রমায় সেই হাঁক-ডাক আর শোনা যায় না। কালের গর্ভে হারিয়ে গেছে সেই পেশা, সেইসঙ্গে ভিস্তিওয়ালারাও। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে- গত শতাব্দীর ২০ দশকের মাঝামাঝি ঢাকার রাস্তাতেও ভিস্তিওয়ালার আনাগোনা ছিল। ১৯ শতাব্দীতে ঢাকা শহরে ছিল সুপেয় পানির অভাব। ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের মতোই ঢাকায়ও খাবারের পানির জন্য নির্ভর করতে হত খাল, নদী বা কুয়ার উপর। একই অবস্থা ছিল কলকাতাতেও। 

চামড়ার ব্যাগে এভাবেই অতীতে ভিস্তিওয়ালারা পানি টানতআর্থিকভাবে যারা কিছুটা স্বাবলম্বী ছিলেন তারা এক বিশেষ পেশাজীবীদের কাছ থেকে টাকার বিনিময়ে পানি কিনে নিত। তাদের কাঁধে ঝুলানো থাকত ছাগলের চামড়া দিয়ে তৈরি এক মশক। এই মশক দিয়েই টাকার বিনিময়ে বাড়ি বাড়ি গিয়ে তারা পানি সরবরাহ করত। এরাই ছিল ভিস্তি বা সুক্কা। ভিস্তি অর্থ পানি বয়ে নিয়ে যাবার জন্য ব্যবহৃত চামড়ার থলি। শব্দটি এসেছে পার্সি ভেস্ত বা বেহস্ত থেকে; যার অর্থ স্বর্গ। কারবালার প্রান্তরে যুদ্ধের মধ্যে পানি বহন করে নিয়ে যাওয়ার সময় হযরত মোহাম্মদ (সা.)-এর দৌহিত্র হোসেন (রা.) তীরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে স্বর্গলাভ করেন। 

সেই ঘটনা থেকেই এমন নামকরণ হয়েছে বলে মনে করা হয়। কালো চামড়ার বালিশের মতো মশক ভরে যারা পানি দিয়ে যেত তাদের বলা হতো ভিস্তি। অনেকে ভিস্তিওয়ালাও বলতেন। ২০ শতকের প্রথম কয়েক দশক এই পেশার প্রচলন ছিল। কোম্পানি আমলে ঢাকা গ্রন্থ থেকে জানা যায়, ১৮৩০ সালে ঢাকার ম্যাজিস্ট্রেট হেনরি ওয়াল্টারস এক আদমশুমারিতে ১০টি ভিস্তি পল্লীর উল্লেখ করেছেন। সেনসাস অব দ্য সিটি অব ঢাকায় মুসলমানদের যে পেশাভিত্তিক তালিকা তৈরি করেছিলেন তিনি। সেখানেই ১০টি ভিস্তি গৃহের উল্লেখ রয়েছে। ভিস্তিরা ছিলেন সুন্নি ধর্মাবলম্বী। সুন্নি হওয়া সত্ত্বেও সেকালে মহররমের মিছিলে রাস্তার দুই পাশে প্রতীক্ষারত ও রৌদ্রক্লান্ত দর্শকদের মধ্যে পানি বিতরণ করতেন ভিস্তিরা।

পানি নিতে দাঁড়িয়ে আছে সবাইদ্য লাস্ট ওয়াটারম্যান হিসেবে ভিস্তিওয়ালারা ইতিহাসখ্যাত। এদের ফারসিতে বলা হতো সাক্কা। পুরান ঢাকার সুক্কাটুলীতে ছিল তাদের বাস। সাক্কা থেকেই যে সুক্কাটুলী বুঝতে অসুবিধা হয় না। দিল্লিতেও এই পেশাজীবীরা ছিলেন। সেখানেও রয়েছে সুক্কেওয়ালী গলি। থ্যাবড়া নাক, মাথায় কিস্তি টুপি ও মিশমিশে কালো চাপ দাড়িওয়ালা ভিস্তির সন্ধান সাহিত্যেও পাওয়া যায়। শামসুর রাহমানের ‘স্মৃতির শহরে’ তাদের উল্লেখ রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর ও সুকুমার সাহিত্যেও রয়েছে তাদের উপস্থিতি। 

পুরনো ঢাকায় ভিস্তিওয়ালাদের বেশ প্রভাব ছিল। আলাদা পঞ্চায়েত ব্যবস্থায় তারা থাকতেন। পঞ্চায়েত প্রধানকে বলা হতো নবাব ভিস্তি। জিন্দাবাহার চৌধুরী বাড়ির জমিদার কন্যা আমেতুল খালেক বেগম ভিস্তিওয়ালাদের স্মৃতিচারণ করতে গিয়ে লিখেছেন: সকাল বেলা ভিস্তি আসত বিরাট মশকে ভরে পানি কাঁধের ওপর ঝুলিয়ে। ভিস্তির সেই বিকট গলা। মশকের মুখটা খুলে চেপে ধরে কলসিতে পানি ঢেলে রাখত। বিরাট সেসব কলসি, মাটির মটকায়ও পানি রাখা হতো। তবে ভিস্তিওয়ালাদের ব্যাগগুলো ছিল চামড়ার। ব্যাগগুলো তৈরি হয় মূলত ছাগলের চামড়া দিয়ে।  

আধুনিক ভিস্তিওয়ালাঢাকার বাসিন্দাদের নিরাপদ পানির অপ্রতুলতার প্রতি খেয়াল রেখে নবাব খাজা আবদুল গণি ১৮৭৪ সালে চাঁদনীঘাটে ওয়াটার ওয়ার্কস প্রতিষ্ঠার জন্য দুই লাখ টাকা চাঁদা প্রদান করেন। তার এই বদান্যতায় ১৮৭৮ সালে ঢাকা পৌরসভায় গড়ে ওঠে ঘরে ঘরে পানি সরবরাহের আধুনিক সুবিধা। আরো পরে ১৯৬৩ সালে ঢাকা ওয়াসা প্রতিষ্ঠিত হলে নগরবাসীর নিরাপদ পানির চিন্তা দূরীভূত হয়। এর সঙ্গে কার্যত স্তব্ধ হয়ে যায় ভিস্তিদের পেশাদারী জীবন। আবেদন কমতে থাকে ভিস্তিওয়ালাদের। তারাও বাধ্য হয়ে অন্য পেশায় নিজেদের জড়িয়ে নেন। তবে কলকাতায় আজো ভিস্তিওয়ালাদের চোখে পড়ে।  

ঢাকার দিন বদলালেও আধুনিক ঢাকায় এখনো আছে ভিস্তিওয়ালা। তবে তারা আধুনিক ভিস্তিওয়ালা। তারা পাইপলাইনে বাড়ি বাড়ি পানি দেন কিংবা পানি সরবরাহ করেন। এখন ভিস্তির ব্যবহার নেই, তবে পানি সরবরাহের কাজটি কিন্তু ঠিকই আছে। সদরঘাট, ইসলামপুর, পাটুয়াটুলীর লোকজন পানি সরবরাহকারীদের ভারওয়ালা বলেন। তারা পানি ভর্তি টিনের জার বহন করেন। ওয়াইজঘাটের বুলবুল ললিতকলা একাডেমির (বাফা) পাশে রয়েছে ছোট্ট একটি কল। এখান থেকে ভারওয়ালারা পানি নিয়ে পাটুয়াটুলী, ইসলামপুর, সদরঘাটের দোকানগুলোতে সরবরাহ করেন।

পাত্র ভেদে ভারওয়ালারা পানির দাম পান। আবার মাসিক চুক্তিতেও তারা পানি সরবরাহ করেন। সূত্রাপুরের হেমেন্দ্র দাস রোডের একটি পানির কলে প্রতিদিনই সারি ধরে কলস রাখা হয়। সরবরাহ নলে পানি আসে দুপুর ১২টার পর। সে সময় একটা একটা করে কলস ভরা হয়। সেগুলো পৌঁছে দেয়ার কাজ করেন কলসওয়ালারা। আবার নগরের বাজারগুলোয় রয়েছে পানি সরবরাহের হাঁড়িওয়ালা। তাদের কাজ বাজারের মাছ আর সবজি বিক্রেতাদের কাছে পানি সরবরাহ করা। এরা বলতে গেলে আধুনিক ভিস্তিওয়ালা।

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!