ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ সাতরং ]

খোঁজ মিললো এক পুকুরের, যেখানে আছে রঙিন মাছ-দামি রত্ন!

ফটো ফিচার
সাতরঙ ডেস্ক
প্রকাশিত: ১৫:১৬, ১৮ নভেম্বর ২০১৯
খোঁজ মিললো এক পুকুরের, যেখানে আছে রঙিন মাছ-দামি রত্ন!
ছবি : সংগৃহীত

এমন পুকুর কখনো দেখেছেন? যেখানে রঙিন মাছ, লিলি ফুলসহ দামি রত্ন। দেখতে অনেকটা ফরাসি ভাববাদী চিত্রকর ক্লদ মনে’র ধারাবাহিক ঝলমলে চিত্রকর্মের মতো। যার নাম ‘মনে’স পন্ড’। ছবি ও কথায় জেনে নিন পুকুরটি সম্পর্কে-

ছবি : সংগৃহীত

পৃথিবীর সবচেয়ে মনোরম ও রঙিন পুকুরের মধ্যে জাপানের মনে’স পন্ড অন্যতম। এই পুকুরের নাম বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় ‘নামহীন’।

ছবি : সংগৃহীত

এতদিন বেশিরভাগ মানুষের কাছে অজানা ছিল। অথচ পুকুরটি দেখতে চিত্রশিল্পীদের কল্পনার মতো।

ছবি : সংগৃহীত

জাপানের সেকি শহরের প্রান্তে গাছগাছালিতে লুকানো ছিল পুকুরটি। সামাজিক যোগাযোগ মাধ্যমই মূলত গোটা বিশ্বের সঙ্গে এর পরিচয় করিয়ে দিয়েছে।

ছবি : সংগৃহীত

পাহাড়ের পাদদেশে এর অবস্থান হওয়ায় উপত্যকার চমৎকার দৃশ্য উপভোগ করা যায়। ফুটে থাকা লিলি ফুল ও স্বচ্ছ জলে সাঁতার কেটে বেড়ানো রঙিন কই মাছ পুকুরটিকে দর্শনীয় করে রাখে।

ছবি : সংগৃহীত

তবে পুকুরটি পর্যটকদের আকৃষ্ট করতে খনন করা হয়নি। প্রাথমিকভাবে ধান ক্ষেতে সেচ দেয়াই ছিল লক্ষ্য। একসময় এখানে দুর্গন্ধ ও আগাছার ছড়াছড়ি থাকতো।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!