
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলায় পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
রংপুরে বুধবার রাত ১১টার দিকে বাসের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও দুই যাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত আরো তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
গোপালগঞ্জের মুকসুদপুরে বুধবার রাত ১০ টার দিকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরাহী দুই কিশোর নিহত হয়েছে। টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের মুতমুদপুর উপজেলার শান্তিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কাভার্ডভ্যানের চাপায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ওমানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শফিউল আলম (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে মাস্কাট সিটির কুরুমে এ ঘটনা ঘটে।
রংপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। বুধবার রাত ১১টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
খুলনার রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তা সংলগ্ন সালাম জুট মিলস এর পাট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে প্রায় ৭৫০ টন সুতা পুড়ে গেছে বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ। গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রূপসা সালাম জুট মিলে আগুন লাগে।
নরসিংদীর রায়পুরায় মোবাইল ব্যাংকিং (নগদ) এর দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রায়পুরার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ সংলগ্নে ১০ নম্বর ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অস্ত্রধারী ডাকাতদের হামলায় দুই আনসার সদস্যসহ ৫ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। বুধবার (৩ এপ্রিল) রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক ভবনের গেটে এ হামলার ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের হোসেনপুরে মসজিদের অজুখানা থেকে ফুটফুটে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের একটি মসজিদের অজুখানা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
মাদারীপুরের কালকিনিতে হিটস্ট্রোকে শুক্কুর আলী (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ এপ্রিল) উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কলকাতা থেকে চিকিৎসা শেষে ফেরার পথে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে সেলিম মাহমুদ নামে এক বাংলাদেশি মারা গেছেন। বুধবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।