ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গুলশানে নির্মাণাধীন ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৭, ৪ জানুয়ারি ২০২৫
গুলশানে নির্মাণাধীন ভবনে আগুন
ফাইল ফটো

রাজধানীর গুলশানে একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

শনিবার বিকেলে গুলশান-২ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিকেল ৪টা ৪৯ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর ৫টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisement

তবে, তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ ও হতাহত- ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি রোজিনা আক্তার।

 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!