ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ভাষানটেকে গোলাগুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০২, ১ জানুয়ারি ২০২৫
ভাষানটেকে গোলাগুলিতে যুবক নিহত
ফাইল ফটো

রাজধানীর ভাষানটেকে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে আলাউদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিনমিরপুরের বেনারসি পল্লি এলাকার আব্দুল খালেকের ছেলে।

পুলিশ জানিয়েছে, আলাউদ্দিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজধানীর শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

ভাষানটেক থানার এসআই জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় হিটু বাবু নামে কথিত এক সন্ত্রাসীর সঙ্গে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন আলাউদ্দিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহতের মাথায় তিনটি ছিদ্র রয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এসআই জাকির।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!