ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মোহাম্মদপুরে ৫ সহযোগীসহ তালিকাভুক্ত চাঁদাবাজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৪, ২২ ডিসেম্বর ২০২৪
মোহাম্মদপুরে ৫ সহযোগীসহ তালিকাভুক্ত চাঁদাবাজ গ্রেফতার
তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীর ও তার ৫ সহযোগীসহ গ্রেফতার- সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকা থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীরকে ৫ সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে। 

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, গত শনিবার (২১ ডিসেম্বর) রাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিট মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় একটি অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীরকে তার ৫ সহযোগীসহ গ্রেফতার করে।

Advertisement

গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, আলমগীর ও তার সহযোগীরা ধারালো অস্ত্রসহ নবোদয় হাউজিং এলাকায় অবস্থান করছেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে, বসিলা সেনা ক্যাম্প থেকে তিন সেকশন সেনাসদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীর ও তার সহযোগীদের ধারালো অস্ত্রসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনী এ ধরনের অভিযান চলমান রাখবে বলে জানিয়েছে আইএসপিআর।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!