ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত, অভিযানে যৌথবাহিনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৪, ১৯ ডিসেম্বর ২০২৪
রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত, অভিযানে যৌথবাহিনী
ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দল প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। ডাকাতদেরে আটক ও জিম্মিদের উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছে।

বৃহস্পতিবার দুপুরে ব্যাংকের ঐ শাখায় ডাকাত দল প্রবেশ করে বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, ভবনের ভেতরে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীসহ উপস্থিত সবাইকে সংঘবদ্ধ ডাকাত দল জিম্মি করে রেখেছে। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!