ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আজ রাতে গ্যাস পাবে না যেসব এলাকার মানুষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৭, ১৩ ডিসেম্বর ২০২৪
আজ রাতে গ্যাস পাবে না যেসব এলাকার মানুষ
গ্যাসের চুলা

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) আমিনবাজার সিজিএস-এ মোডিফিকেশন কাজের জন্য আজ শুক্রবার সারা রাত দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাসের বার্তায় বলা হয়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ৬ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত সমগ্র সাভার, আমিনবাজার ও হেমায়েতপুর এবং ঢাকা মহানগরীর সমগ্র মিরপুর এলাকা, মিরপুর রোডের উভয় পাশের এলাকা, শ্যামলী, আদাবর, আগারগাঁও, মোহাম্মদপুর, লালমাটিয়া, ধানমন্ডি, হাজারিবাগ, কামরাঙ্গির চর, কেরাণীগঞ্জ (খোলামোড়া হতে কলাতিয়া, হযরতপুর পর্যন্ত), হাতিরপুল, ফার্মগেট, আজিমপুর, নিউমার্কেট, লালবাগ, শাহবাগ এবং তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

Advertisement

এছাড়া কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!