শনিবার রাত সোয়া ৮টার দিকে তাদের অসুস্থ অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আনা হয়। পরে তাদের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে পাঠানো হয়।
মাদরাসাটির শিক্ষক এহসানুর রহমান জানান, তাদের আজ রাতের খাবার এক ব্যক্তি বাইরে থেকে মাদরাসায় দিয়ে যান। সেই খাবার খেয়ে তাদের শিক্ষকসহ ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাদের ঢামেকে আনা হয়। তাদের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
.png)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।