শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরেক মিস্ত্রি রুবেল জানান, কামরাঙ্গীরচর রনি মার্কেটের চতুর্থতলায় এসি মেরামত করছিলেন তারা। এ সময় ইউসুফ অসাবধানতাবশত নিচে পড়ে যান। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢামেকে আনা হলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
.png)
নিহত ইউসুফ শরীয়তপুরের জাজিরা থানা এলাকার আব্দুল করিমের সন্তান। তিনি কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক হোসেন জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।