ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শনিবার রাজধানীর যেসব মার্কেট-এলাকা বন্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৫, ৭ ডিসেম্বর ২০২৪
শনিবার রাজধানীর যেসব মার্কেট-এলাকা বন্ধ
রাজধানীর মার্কেট; ছবি: সংগৃহীত

কেনাকাটা বা জরুরি কাজে আমাদের প্রতিদিন কোথাও না কোথাও যেতে হয়। দেখা গেল, রাজধানীতে আজ আপনি যে কাজে বের হবেন কিংবা কেনাকাটা করতে যাবেন, ঐ এলাকা বন্ধ। তখনই পড়তে হবে বিড়ম্বনায়। তাই বাইরে বের হওয়ার আগে জেনে নেয়া জরুরি রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও শপিংমল বন্ধ থাকবে।

একনজরে দেখে নিন আজ শনিবার (৭ ডিসেম্বর) ঢাকার কোন এলাকায় কী কী বন্ধ থাকবে-

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

Advertisement

শ্যামবাজার, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, গুলিস্তানের দক্ষিণ অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার, চানখারপুল।

যেসব মার্কেট বন্ধ থাকবে

ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানশন।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!