শনিবার বিকেলে ৫টা ৪২ মিনিটে এ দুর্ঘটনার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন, শনিবার বিকেল ৫টা ৪২ মিনিটে রাজধানীর বনশ্রীর মেরাদিয়া বাজারের সামনে আলিফ পরিবহনের একটি বাস উল্টে খালে পড়ে যায়। পরে খাল থেকে বাসটি উদ্ধার করতে পুলিশ আমাদের খবর দেয়। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে এবং উদ্ধার পরিচালনা করছে।
.png)