ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পাড়া উৎসবের আয়োজন করবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৫, ২৯ নভেম্বর ২০২৪
পাড়া উৎসবের আয়োজন করবে ডিএনসিসি
ডিএনসিসি লোগো- ফাইল ফটো

নিজেদের মধ্যে মেল বন্ধন আরো দৃঢ় করতে আগামী ১ ডিসেম্বর পাড়া উৎসবের আয়োজন করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ লক্ষ্যে নগরভবনে সভা ডেকেছে সংস্থাটি।

শুক্রবার ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসি সচিব মোহাম্মদ মামুন উল হাসান সভা নোটিশ প্রদান করেছেন। 

তিনি জানান, আগামী ১ ডিসেম্বর নগরভবনে পাড়া উৎসব আয়োজন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম।

Advertisement

জানা গেছে, পাড়া উৎসব আয়োজন বিষয়ক সভা সংক্রান্ত চিঠি এরই মধ্যে ডিএনসিসির সব বিভাগে প্রেরণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। সব কর্মকর্তাদের সভায় উপস্থিত থাকা নিশ্চিত করতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!