শুক্রবার দুপুরে সড়ক ও রেলপথ অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার আটকে পড়ে। একই সঙ্গে কমলাপুরে খুলনাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনও আটকা পড়ে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করলে অবরোধকারীরা সড়ক থেকে পিছু হটেন। তবে ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে।
.png)
কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ ও পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।