ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

টাকা না দেওয়ায় মাকে ছুরিকাঘাতে খুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৩, ১০ নভেম্বর ২০২৪
টাকা না দেওয়ায় মাকে ছুরিকাঘাতে খুন
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরার বাউনিয়া এলাকায় ছেলের ছুরিকাঘাতে দিনু বেগম (৪০) নামে আহত এক নারীর মৃত্যু হয়েছে। 

রোববার সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের স্বামী নুরুল আমিন জানান, তার ছেলে জিহাদ (২৫), তেমন কোনো পেশায় যুক্ত না হলেও মাঝেমধ্যে কিছু কাজ করতেন। আজ ভোর ৫টার দিকে জিহাদ তার মায়ের কাছে টাকা চান। টাকা না দেওয়ায় মাকে ছুরিকাঘাত করেন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় দিনু বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায়। উত্তরার বাউনিয়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। দিনু বেগম বাসাবাড়িতে কাজ করতেন। নুরুল আমিন রাজমিস্ত্রির সহকারী। তাদের তিন মেয়ে ও দুই ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!