ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৭, ৮ নভেম্বর ২০২৪
কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে কুড়িল বিশ্বরোডে বিআরটিসির বাসে আগুন লাগার খবর পায় তারা। সংবাদ পাওয়ার পর কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি এবং বাসে কেউ হতাহত হয়েছে কিনা, সেই তথ্যও এখনো পাওয়া যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!