বৃহস্পতিবার দুপুর ২টা ৩৬ মিনিটে ভবনটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, রাজধানীর বাড্ডা সুবাস্তু নজর ভ্যালির পাশে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিকেল তিনটা আট মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
.png)
ভবনটির পাঁচতলায় আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।