ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গোডাউনে টিসিবি পণ্যের অবৈধ মজুত, ৩ লাখ টাকার ডাল-তেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৪, ২৮ অক্টোবর ২০২৪
গোডাউনে টিসিবি পণ্যের অবৈধ মজুত, ৩ লাখ টাকার ডাল-তেল উদ্ধার
সংবাদ সম্মেলনে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা- ছবি: সংগৃহীত

রাজধানীর নবাবগঞ্জ বাজারের একটি গোডাউনে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় উদ্ধারে করা হয়েছে অবৈধভাবে মজুত করা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিপুল পরিমাণ ডাল ও তেল।

রোববার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান লালবাগ থানার ওসি ক্যশৈইনু মারমা।

তিনি বলেন, নবাবগঞ্জ বাজারের কেরামত আলীর ভাড়া দোকানে অবৈধ টিসিবি পণ্য পাওয়া গেছে। স্থানীয় শিক্ষার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ গোডাউনটিতে দুই ঘণ্টা অভিযান পরিচালনা করেছে। এ সময় ২ লিটারের ৬৫০ বোতল সয়াবিন তেল ও ১ হাজার ৩৪০ কেজি ডাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের মূল্য ৩ লাখ ২৯ হাজার টাকা।

Advertisement

ওসি আরো বলেন, এ ঘটনায় দুইজন গ্রেফতার করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!