রোববার রাত সোয়া ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত কয়েদি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি ঝালকাঠির নলছিটির হাওলাদারবাড়ির মৃত জেন্না আলী ছেলে।
.png)
এর আগে রোববার দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে কতৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত কারাবন্দীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে।