শনিবার দুপুর সাড়ে ১টার দিকেও আউটসোর্সিং কর্মচারীরা শাহবাগ অবরোধ করে অবস্থান করছেন। এখন পর্যন্ত সেখানে প্রায় ৭ হাজার জন অংশ নিয়েছেন। এ সংখ্যা আরো বাড়ছে। আন্দোলনকারীদের লক্ষ্য বিকেলের মধ্যে ৪০ থেকে ৫০ হাজার লোক জড়ো করা।
প্রধান উপদেষ্টার দফতর থেকে কোনো প্রতিনিধি না আসলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
.png)

দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পরে পুলিশ আবার পেছনে সরে যায়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে রাজধানীর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কয়েক হাজার আউটসোর্সিং কর্মচারীর। শাহবাগ অবরোধ করে তারা চাকরি জাতীয়করণের দাবি জানান।