ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বৈষম্যবিরোধী সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৪, ১৬ অক্টোবর ২০২৪
বৈষম্যবিরোধী সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি- ডেইলি বাংলাদেশ

আওয়ামী লীগপন্থী বিচারকদের পদত্যাগ এবং আন্দোলন চলাকালে গণহত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে নেতৃত্ব দেন সম্মিলিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সদস্য হাসিবুল হাসান। এতে অংশ নেন ২৫-৩০ জন।

Advertisement

মানববন্ধন শেষে ঘেরাওয়ের উদ্দেশে হাইকোর্ট অভিমুখে রওনা করেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!