ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকার দুই বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৯, ১১ অক্টোবর ২০২৪
ঢাকার দুই বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের অভিযান
ছবি- ডেইলি বাংলাদেশ

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে রাজধানীর দুই কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি টিম। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হয়।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে তথ্য অধিদফতর৷

এদিন সকালে রাজধানীর মিরপুরে শাহ্আলী সিটি কর্পোরেশন মার্কেট কাঁচাবাজার ও শনিরআখড়া কাঁচাবাজারে তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

Advertisement

শাহ্আলী সিটি কর্পোরেশন মার্কেট কাঁচাবাজার তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফুয়ারা খাতুন। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল,ডাল, আলু, ডিম, সবজি ও মুরগীর বাজারে তদারকি করা হয়। মূল্য তালিকা হালনাগাদ করাসহ সকল পণ্য ক্রয়ের ও বিক্রয়ের রশিদ যাচাই করেন তারা।

এছাড়াও মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হয়। অপরদিকে রাজধানীর শনিরআখড়ার কাঁচাবাজারেও নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয় ও বিক্রি মূল্য যাচাই করা হয়।

এ অভিযানে বাণিজ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!