ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শামীম মোল্লা হত্যার মামলার আরেক আসামি সাইফুল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৯, ৩০ সেপ্টেম্বর ২০২৪
শামীম মোল্লা হত্যার মামলার আরেক আসামি সাইফুল গ্রেফতার
গ্রেফতার সাইফুল ইসলাম ভূঁইয়া; ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামির নাম সাইফুল ইসলাম ভূঁইয়া। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৫২ তম ব্যাচের (২০২২-২৩ শিক্ষাবর্ষের) শিক্ষার্থী। মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা অলক কুমার দে বিষয়টি নিশ্চিত করে জানান, আশুলিয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে সাইফুলকে গ্রেফতার করেছে।

Advertisement

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টার দিকে শামীম মোল্লার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন ৮ জন শিক্ষার্থীসহ ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!