রবিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে নওশাদ আহমেদ অনিকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করার অভিযোগে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি নওশাদ আহমেদ অনিকে গ্রেফতার করেছে র্যাব-২।
.png)
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র আন্দোলনে গুলি করার একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে র্যাব তাকে গ্রেফতার অভিযানে নামে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাত ৯টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা নওশাদ আহমেদ অনির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় মামলা রয়েছে। সেই মামলার ২৩ নম্বর আসামি তিনি। গ্রেফতার অনিকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।