ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ভ্যাপসা গরমের মধ্যে রাজধানীতে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০২, ২১ সেপ্টেম্বর ২০২৪
ভ্যাপসা গরমের মধ্যে রাজধানীতে বৃষ্টি
ছবি: সংগৃহীত

গত কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ মানুষ। হাঁসফাঁস অবস্থা। চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায়। অবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি।

শনিবার বেলা ১১টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয় বলে জানা গেছে।

সকাল থেকে ঢাকার আকাশ কিছুটা মেঘলা ছিল। বেলা ১১টার মধ্যে কালো মেঘে ঢেকে যায় পুরো ঢাকার আকাশ। এরপর শুরু হয় বৃষ্টি।

Advertisement

এদিকে সন্ধ্যার মধ্যে দেশের ছয় অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলে সংস্থাটি।

শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে।

এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!