ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৫, ১৭ সেপ্টেম্বর ২০২৪
আহলে সুন্নাত ওয়াল জামা’আতের মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

আহলে সুন্নাত ওয়াল জামা’আত লিয়াজু কমিটির উদ্যোগে “ঈদ মিলাদুন্নবী (সা.) এর জুলুসে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির” দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার পরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ৭০ থেকে ৮০ জন্য উপস্থিত ছিলেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গতকাল ১২ রবিউল আউয়াল নবীজির শুভাগমন উপলক্ষে রাজধানী ঢাকাসহ বিভাগীয়, জেলা, উপজেলা পর্যায়ে নবী প্রেমিকরা জশনে জুলুস বের করে। নবীজির শুভাগমনে খুশি উদযাপন করা দেখে নবী বিদ্বেষীগণ এর মাঝে গাত্র দাহ শুরু হয় এবং তাদের মাঝে জ্বালা- যন্ত্রণার বহিঃপ্রকাশ হিসাবে পরিকল্পনা মোতাবেক কিশোরগঞ্জের কুলিয়ারচরে হামলা করে এবং এতে মিলন মীর নামে আমাদের এক কর্মী মারা যান। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর ও কসবা উপজেলা সদর, ফেনী জেলার দাগন ভুঁইয়া উপজেলাসহ বিভিন্ন স্থানে হামলা করে আমাদের শত শত কর্মীকে আহত করেছে।

Advertisement

দিনটি নির্বিঘ্নে উদযাপন করার জন্য সরকারি ছুটি যুগ যুগ ধরে পালিত হচ্ছে। এমন সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে বাঁধা দেওয়া রাষ্ট্রদ্রোহীতা। তাছাড়া প্রধান উপদেষ্টা কর্তৃক ঘোষণা এবং ধর্ম উপদেষ্টা কর্তৃক আশ্বাস দেওয়ার পরও বিভিন্ন স্থানে মাজার ভাঙ্গা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত লিয়াজোঁ কমিটির পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, আহতদের সুচিকিৎসা ও শাহাদাৎ বরণকারী মিলন মীরের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে অবিলম্বে যে সমস্ত স্থানে হামলা করা হয়েছে সে সমস্ত এলাকার হামলাকারী রাষ্ট্রদ্রোহীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এতে সভাপতিত্ব করেন- আহলে সুন্নাত ওয়াল জামাআত লিয়াজোঁ কমিটির প্রধান সমন্বয়ক হযরাতুল আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল ক্বাদেরী। এছাড়া সংগঠনের সমন্বয়ক উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, সদস্য আল্লামা মুহাম্মদ মোশাররফ হোসেন হেলালি, অধ্যাপক এম এ মোমেন, মাওলানা মুহাম্মদ আবদুল মতিন, আল্লামা মুফতি মুহাম্মদ মাহমুদুল হাসান, মুফতি আবুল কাশেম ফজলুল হক, মাওলানা আ.ন.ম মাসউদ হোসাইন আল-কাদেরী, মাওলানা খাজা আরিফুর রহমান তাহেরী ও অ্যাডভোকেট মুখতার আহমেদ সিদ্দিকীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!