ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪০, ১৫ সেপ্টেম্বর ২০২৪
হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ

মানবাধিকার নেতা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তের বিরুদ্ধে আনা হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ সারাদেশে সম্প্রদায়িক সহিংসতা বন্ধ, কথিত ধর্ম অবমাননার দায়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সামনে উৎসব মণ্ডলকে হত্যার চেষ্টা, ভারতীয় সীমান্তে স্বর্ণা রানী দাস এবং জয়ন্ত কুমার সিংহ হত্যার বিচারের দাবি জানানো হয়। এছাড়া দুর্গা পূজার সপ্তমীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ অনার্স পরীক্ষা কর্মসূচি ঘোষণার প্রতিবাদ জানানো হয়।

Advertisement

বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, মানবাধিকার নেতা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তের নামে মিথ্যা, বানোয়াট মামলায় জড়িয়ে তাকে হয়রানি করা হচ্ছে। তার নামে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শ্যামল শাহা। এছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিলন কান্তি দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী মনীন্দ্র কুমার নাথসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!