ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মিরপুর-১০ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৯, ২৮ আগস্ট ২০২৪
মিরপুর-১০ থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর মিরপুর-১০ এলাকা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।

বুধবার দুপুরে এ লাশ উদ্ধার করা হয়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশ এখনো পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এস.এম. সায়েম ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

ডেইলি বাংলাদেশকে তিনি বলেন, আমাদের কিছু ভলেন্টিয়ার মিরপুর ১০ এলাকায় কাজ করছিল। হঠাৎ আমাকে কল দিয়ে বলে মিরপুর-১০ এলাকায় এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে। পরবর্তীতে আমরা সেখানে এসে লাশটাকে পলিথিন দিয়ে ঢেকে রাখি। পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!