ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

অবরোধ রাজধানীর সায়েন্সল্যাব মোড়, মিছিল-স্লোগানে উত্তাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৮, ৩ আগস্ট ২০২৪
অবরোধ রাজধানীর সায়েন্সল্যাব মোড়, মিছিল-স্লোগানে উত্তাল
রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে আন্দোলনকারীরা

রাজধানীর অন্যতম ব্যস্ততম সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। যার ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে সায়েন্সল্যাব মোড় এলাকায়।

শনিবার বেলা সাড়ে ১১টা থেকে তারা একে একে সায়েন্সল্যাব মোড়ে জড়ো হতে থাকেন। এ সময় তারা বিভিন্ন ধরনের সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন। এ সময় তারা প্রদর্শন করতে থাকেন একাধিক প্ল্যাকার্ড প্রদর্শন করতে থাকেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে তারা সায়েন্স ল্যাব মোড়ে এলেও প্রথমে রাস্তার এক পাশে অবস্থান নেন। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোয়া ১২টার দিকে পুরো সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা।

Advertisement

 

আন্দোলনকারীরা অ্যাম্বুলেন্স ছাড়া সব যান ধরনের চলাচল বন্ধ করে রেখেছেন। ফলে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে জনসাধারণকে। অনেকে হেঁটে অথবা রিকসা করে গন্তব্যে যাচ্ছেন। 

এদিকে রাস্তার একপাশে পুলিশের বেশ কিছু সদস্যের উপস্থিতি লক্ষ্য করা যায়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেতন অবস্থানে রয়েছেন তারা।

প্রসঙ্গত, শনিবার বিকেল ৩টায় আশপাশের সব আন্দোলনরত ছাত্র-জনতা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে জড়ো হবেন। এছাড়া রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনে যাবেন তারা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!