বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে এ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন ।
তিনি বলেন, ভোর ৪টা ৪৫ মিনিটে ধানমন্ডি ১০/এ এলাকার ফরেস্ট লাউঞ্জ রেস্টুরেন্টে আগুন লাগার খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে মোহাম্মদপুর ও হাজারিবাগ ফায়ার স্টেশনের চারটি ইউনিট। ভোর সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।
.png)
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানা যায়নি বলে জানান খালেদা ইয়াসমিন।