ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মেট্রোরেল চলাচল নিয়ে যা জানালো ডিএমটিসিএল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৬, ২৪ জুলাই ২০২৪
মেট্রোরেল চলাচল নিয়ে যা জানালো ডিএমটিসিএল
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের শিকার হওয়া মেট্রোরেল কবে চালু হবে তা এখনো বলতে পারছে না কর্তৃপক্ষ। তবে এই সপ্তাহে আর চালু হওয়ার সুযোগ নেই বলে জানানো হয়েছে।

বুধবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, চলতি সপ্তাহে মেট্রোরেল চালুর কোনো সম্ভাবনা নেই। আমি নিজেও জানি না মেট্রোরেল কবে চালু করতে পারবো। তাই এ বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছি না।

Advertisement

গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় মেট্রোলাইনের নিচে থাকা পুলিশবক্সে আগুন দেয় সহিংসতাকারীরা। ফলে মেট্রো ট্রেন ও যাত্রীদের নিরাপত্তায় ঐদিন সর্বশেষ বিকেল সাড়ে ৫টায় সব ট্রেন উত্তরা ডিপোতে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। এরপর থেকে আর মেট্রোরেল চলেনি রাজধানীতে।

এরপর ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশনে আগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় সহিংসতাকারীরা। এতে স্টেশন ২টির ব্যাপক ক্ষতিসাধন হয়।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসপ্রাপ্ত স্টেশন ২টি ঠিক করে চালু করতে অন্তত এক বছর সময় লাগবে। এর আগে মেট্রোরেল চলাচল শুরু হলেও এই দুটি স্টেশনে ট্রেনের বিরতি ও যাত্রী পরিবহন সুবিধা বন্ধ থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!