বৃহস্পাতবার বৃহস্পতিবার এক জরুরি বিজ্ঞপ্তিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানায়।
এর আগে মিরপুর-১০ নম্বর স্টেশনের সামনের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ কারণে দুপুরে চার স্টেশনে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত জননিরাপত্তার স্বার্থে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে সর্বশেষ মেট্রো ট্রেন আজ বিকেল ৫টা ৩০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। এরপর আজ আর কোনো মেট্রো ট্রেন চলাচল করবে না।
আগের ন্যায় মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনগুলো বন্ধ রয়েছে। সম্মানিত যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।