মঙ্গলবার বেলা সোয়া দশটার দিকে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
এ বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার এসআই আমিনুর রহমান বলেন, ঐ বৃদ্ধার বয়স ৬০ বছরের মতো হতে পারে।
.png)
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ঐ বৃদ্ধকে উদ্ধার করি। পরে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই বলেন, ঘটনাস্থলের আশেপাশের লোকদের জিজ্ঞেস করে ঐ বৃদ্ধের নাম পরিচয় আমরা জানতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।