সোমবার অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শফিকুল ইসলাম এ জরিমানা করেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, সায়েন্সল্যাব এলাকায় রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন করে এবং অননুমোদিতভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করছিলেন ৫ মৌসুমি চামড়া ব্যবসায়ী। এ সময় তাদেরকে ৫ মামলায় ৪৭ হাজার টাকা জরিমানা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের।
.png)