তিনি বলেন, সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত শতভাগ বর্জ্য অপসারণ হওয়া ওয়ার্ডগুলো হলো, ১,৫, ৭, ৯, ১০, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২৫, ২৭, ২৮, ৩০-৩২, ৩৫-৩৭, ৩৯, ৪৩, ৪৫, ৪৮, ৪৯, ৫২, ৫৪, ৫৬, ৫৭, ৬৯, ৭০-৭৩, ৭৫।
এর আগে বর্জ্য অপসারণে ২৪ ঘণ্টার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তার অনেক আগেই অপসারণ সম্ভব হবে বলে দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
.png)
দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের শীতলক্ষ্যা হলে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে অনলাইন প্লাটফর্মে যুক্ত হয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সৃষ্ট বর্জ্যের আনুষ্ঠানিক অপসারণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঢাকাবাসীর প্রত্যাশা অনুযায়ী গত বছরের মতো এবারো বর্জ্য অপসারণে সফল হওয়ার আশাবাদ জানিয়ে তিনি বলেন, ‘ঢাকাবাসীর যে প্রত্যাশা এবং আমাদের যে নির্দিষ্ট লক্ষ্য, সেটি হলো ২৪ ঘণ্টার মধ্যে যাতে বর্জ্য অপসারণ হয়, শহর পরিষ্কার হয়। গতবারো আমরা অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছি। ঢাকাবাসী সেটা অবলোকন করেছে ও সবার কাছে সমাদৃত হয়েছে। এবারো সবার সহযোগিতায় আমরা সফল হবো।’