ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঝুম বৃষ্টিতে ভিজলো রাজধানী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৪, ১৩ জুন ২০২৪
ঝুম বৃষ্টিতে ভিজলো রাজধানী
ছবি: সংগৃহীত

সারাদিনের ভ্যাপসা গরম শেষে বিকেলে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। ঝুম বৃষ্টিতে ঢাকার পথঘাট ভিজে একাকার। কোথাও কোথাও জমেছে পানি। এতে হাঁটাচলা করতে বিড়ম্বনায় পড়ছেন পথচারীরা।

বৃহস্পতিবার বিকেল থেকেই অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে পুরো শহর। এরপর বিকেল ৫টা থেকে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ৫টার পর মেঘের গর্জনের সঙ্গে নামে ঝুম বৃষ্টি।

এদিকে বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ১৩ জুন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিমি। ২৪ ঘণ্টা) থেকে অতিভারী (২৮৯ মিমি/ ২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

Advertisement

এর আগে সকালে আবহাওয়া অফিস জানায়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা; ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!