ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০০, ১২ জুন ২০২৪
কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ: মেয়র তাপস
জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস- ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঈদের দিন দুপুর ২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে। আর রাজধানীর পশুর হাটগুলোর বর্জ্য ৭২ ঘণ্টার মধ্যে পরিষ্কার করা হবে।

বুধবার সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় ঈদের দুইদিনের মধ্যেই কোরবানি করার আহ্বান জানান ডিএসসিসি মেয়র।

শেখ ফজলে নূর তাপস বলেন, জাতীয় ঈদগাহ ৩৫ হাজার মুসল্লির ঈদের নামাজ আদায়ের জন্য প্রস্তুত করা হয়েছে। সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

Advertisement

তিনি বলেন, আমরা আশাবাদী স্বাচ্ছন্দ্যে পশুর হাটগুলো পরিচালিত হবে এবং রাজধানীবাসী নিরাপদে পশু কিনতে পারবেন। কেউ বিড়ম্বনায় পড়বেন না। এরপরও কেউ কোনো অসুবিধার সম্মুখীন হলে হাটগুলোতে থাকা আমাদের নিয়ন্ত্রণ কক্ষগুলো ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবো।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মেয়র তাপস
লিংক সফলভাবে কপি হয়েছে!