ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢামেকে সাংবাদিকের সঙ্গে কথা বলতে ‘মানা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৯, ৮ জুন ২০২৪
ঢামেকে সাংবাদিকের সঙ্গে কথা বলতে ‘মানা’
ছবি: সংগৃহীত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এখন থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে পারবেন না। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ বিষয়ে একটি নোটিশ দিয়েছেন।

গত সপ্তাহের মঙ্গলবার (৪ জুন) এ নোটিশ দেওয়া হয়। বিষয়টি জানাজানি হয় শনিবার (৮ জুন)।

নোটিশে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সঙ্গে এ হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

Advertisement

এ বিষয়ে ঢামেকে কর্মরত কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এর আগেও হাসপাতালে বেশ কয়েকজন পরিচালক এসেছেন। তারা এ ধরনের কোনো নোটিশ দেননি। বর্তমান পরিচালক এ ধরনের নোটিশ কেন দিলেন এ বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। এটার জবাব তিনিই ভালো দিতে পারবেন।

প্রসঙ্গত, এই চিঠিটি যেদিন পরিচালক ইস্যু করেন সেদিন ঢাকা মেডিকেল থেকে নবজাতক চুরির অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা একটি মামলা করেন শাহবাগ থানায়। তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে ক্যামেরার সামনে কথা বলেননি হাসপাতালের পরিচালক।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ঢামেক
লিংক সফলভাবে কপি হয়েছে!