মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালকসহ গাড়িটি জব্দ করেছে পুলিশ।
এসআই সাইফুল ইসলাম জানান, ঐ ব্যক্তি মোটরসাইকেলে করে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন একটি কাভার্ডভ্যান ঐ মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তিনি নিজেই ৈঐ কাভার্ডভ্যানটি জব্দসহ চালককে আটক করা হয় এবং গুরুতর আহত হওয়া ঐ ব্যক্তিকে হাসপাতালে নেয়। তবে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
সাইফুল ইসলাম আরো জানান, ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে। তারাই পরবর্তী ব্যবস্থা নিচ্ছেন।
যাত্রাবাড়ী থানার এসআই নির্মল দাস জানান, ঘটনা সম্পর্কে প্রাথমিকভাবে কিছুটা জানতে পেরেছেন তিনি। বিস্তারিত জানার জন্য ঢাকা মেডিকেলে যাচ্ছেন।