রোববার (২৭ মে) রাত ১২টা ১ মিনিট থেকে সোমবার দুপুর পর্যন্ত ফ্লাইটগুলো বাতিল ঘোষণা করা হয় বলে জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ভিস্তারা এয়ারলাইন্সের দিল্লি ও মুম্বাইয়ের ফ্লাইট, ইন্ডিগোর কলকাতা, মুম্বাই, দিল্লি, ও চেন্নাই, এয়ার ইন্ডিয়ার দিল্লি এবং জাজিরা এয়ারওয়েজের কুয়েতগামী দুটি ফ্লাইট রয়েছে।
.png)
এর আগে, শনিবার (২৬ মে) ঘূর্ণিঝড় ‘রেমালের’ কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজারগামী সব ফ্লাইট এবং কলকাতাগামী দুটি ফ্লাইট বাতিল করা হয়। ঐ দিন রাতে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।