ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানী অতিক্রম করছে ঘূর্ণিঝড় রেমাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫২, ২৭ মে ২০২৪
রাজধানী অতিক্রম করছে ঘূর্ণিঝড় রেমাল
ছবি: সংগৃহীত

রেমালের প্রভাবে রোববার (২৬ মে) রাত থেকে বৃষ্টি হচ্ছে ঢাকায়। বর্তমানে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রভাগ ঢাকা অতিক্রম শুরু করেছে। যার প্রভাবে রাজধানীতে ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীর মানুষ।

সোমবার (২৭ মে) সকালে সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান জানিয়েছিলেন, উপকূলে ঝড়, বৃষ্টি, জোয়ার আর জলোচ্ছ্বাসের তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রেমাল বর্তমানে যশোর পূর্ববর্তী অঞ্চলে অবস্থান করছে। 

এদিকে, শহরের এই জলাবদ্ধতা দূর করতে কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কুইক রেসপন্স টিম। সোমবার (২৭ মে) রাজধানীর ডিএনসিসির কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, যেসব স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেখানে পিকআপ নিয়ে ছুটে যাচ্ছে কুইক রেসপন্স টিম। সঙ্গে রয়েছে প্রয়োজনীয় সরঞ্জাম।

Advertisement

ডিএনসিসি থেকে জানানো হয়, আওতাধীন ১০ জোনের জন্য ১০টি রেসপন্স টিম ঠিক করা আছে। এছাড়া জরুরি সেবা লাইনে ১৬১০৬ নম্বরে ফোন আসা মাত্রই ছুটে যাচ্ছে এই টিম।

রেমালের প্রভাবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন রুটের মোট ১০ ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ মে) রাত ১২টা ১ মিনিট থেকে সোমবার (২৭ মে) দুপুর পর্যন্ত ফ্লাইটগুলো বাতিল ঘোষণা করা হয়।

এদিকে রোববার (২৬ মে) থেকে সোমবার (২৭ মে) দুপুর ১২টা পর্যন্ত বরিশাল, ভোলা, পটুয়াখালী ও সাতক্ষীরা এবং চট্টগ্রামে ওই ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!