পুলিশ জানিয়েছে, তার বয়স আনুমানিক ৭০ বছর। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
মতিঝিল থানার এসআই গৌতম সরকার জানান, স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। কমলাপুর এলাকায় রাস্তায় থাকতেন। অসুস্থতাজনিত কারণে আজ মারা গেছেন তিনি।
.png)
ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়েছে। তবে কোনো তথ্যই পাওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।